top of page

2026 Events Schedule

​**Picnic - July 25, 2026 **BAFA Fishing Day - September (TBD) ** BAFA Bike Day - October (TBD)

**Bijoy Dibosh Celebration - December 19, 2026

2027 Events Schedule

**Boisakh Celebration - April 24, 2027 **Picnic - July 31, 2027 **BAFA Annual Sports Tournament – TBD **BAFA Fishing Day - September (TBD) **BAFA Bike Day (TBD) **Bijoy Dibosh Celebration - December 18, 2027

Kid's Chorus I এসো হে বৈশাখ, এসো, এসো​​- Boishakh 1433 Celebration - Kids Chorus🌹🥰




পরিবেশনায়: BAFA'র শিশু শিল্পীরা Script: Zabed Manir Videography: Rahim Badshah BAFA-এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা—শুভ নববর্ষ! বাংলা নববর্ষ শুধু একটি ক্যালেন্ডারের পরিবর্তন নয়, এটি আমাদের ঐক্য, সংস্কৃতি ও পরিচয়ের প্রতিফলন। গ্রাম থেকে শহর—সর্বত্র ছড়িয়ে পড়ে আনন্দের রঙ, বৈশাখী মেলা, পান্তা-ইলিশ, আলপনা আর মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা উদযাপন করি এই বিশেষ দিনটি। পুরোনো বছরের সকল দুঃখ, গ্লানি ও ব্যর্থতাকে পেছনে ফেলে আমরা স্বাগত জানাই নতুন বছরকে নতুন স্বপ্ন, নতুন উদ্দীপনা ও নতুন প্রত্যাশা নিয়ে। এই আনন্দঘন মুহূর্তে, আসুন আমরা সবাই মিলে নতুন বছরের সূচনা করি ভালোবাসা, সম্প্রীতি ও মানবতার বার্তা “এই চিরন্তন আহ্বানের মধ্য দিয়ে আমরা BAFA-এর শিশু শিল্পীদের পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করি।

Girls' Dance I লীলাবালি লীলাবালি & আইলারে নয়া দামান



Boishakh 1433 Celebration - Kids Dance (Girls) 🌹🥰 পরিচালনা, কোরিওগ্রাফি ও প্রশিক্ষণে— Kamini Rose (তানিয়া মনির) Script: Zabed Manir Videography: Rahim Badshah Props: Rahim Badshah, Raid Al Rajib & Moni Huda শুভ নববর্ষ! 🌸 নতুন সূর্যের আলোয়, নতুন আশার বার্তা নিয়ে এসে গেছে আমাদের প্রাণের উৎসব—পহেলা বৈশাখ। আজকের এই বিশেষ আয়োজনটি তানিয়া মানিরের সৃজনশীল নির্দেশনায় সাজানো হয়েছে। লোকসংগীত ও নৃত্যের মাধ্যমে তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন এক প্রাণবন্ত ও হৃদয়ছোঁয়া অনুষ্ঠান। বাংলা লোকগান— আমাদের সংস্কৃতির প্রাণ, আমাদের ঐতিহ্যের ধ্বনি। গ্রামের মেঠোপথ, নদীর স্রোত, মানুষের হাসি-কান্না, প্রেম-বিরহ— সবকিছু মিশে আছে এই গানগুলোর মাঝে। ভাটিয়ালি, ভাওয়াইয়া, বাউল, জারি, সারি— প্রতিটি ধারাতেই লুকিয়ে আছে জীবনের গভীর গল্প। এ যেন শুধু গান নয়— এ আমাদের আত্মার ভাষা।” আজ আমরা শুধু নতুন বছরকে বরণ করছি না— আমরা ফিরে যাচ্ছি আমাদের শিকড়ে, আমাদের প্রাণের বাংলায়।” আমাদের এবারের পরিবেশনা সিলেটের আঞ্চলিক ধামাইল ধারার আঙ্গিকে সম্পাদিত একটি লোক নৃত্য। "লীলাবালি লীলাবালি" এবং "আইলারে নয়া দামান", অত্যন্ত জনপ্রিয় এ দুটি গানের সাথে নৃত্য পরিবেশন করতে আসছে Alisha Hoq, Ariba Tariq, Inshriah Bint Kawser, Mahad Tariq Mahrus, Quazi Muaadh, Ahmen Najibah Rahman, Reehan Ahmen, Rehan Badshah, Saifan Ahmed, Sanjita Sikdar ,Shahan Rakin, Anower Sumayra, Raha Ahmed.
 

Boishakh 1433 Celebration -“সর্বনাশা পদ্মা নদী”-
Shormee Khan



Song - Shormee Khan &  Tobla - Sudipto Sikder
Script - Zabed Manir Videography: Rahim Badshah এবার আমরা শুনতে যাচ্ছি একটি হৃদয়স্পর্শী লোকগান

— “সর্বনাশা পদ্মা নদী” নদীমাতৃক বাংলার মানুষের জীবনে নদী যেমন আশীর্বাদ, তেমনি অনেক সময় হয়ে ওঠে সর্বনাশের কারণ। এই গানে ফুটে উঠেছে পদ্মা নদীর ভাঙন, মানুষের বেদনা, আর জীবনের সংগ্রামের গল্প। ভাটিয়ালি ধারার এই গানটি আমাদের নিয়ে যাবে সেই মাঝির জীবনে— যেখানে আছে একাকীত্ব, আছে হারানোর কষ্ট, আবার আছে অদম্য জীবনের টান। চলুন, অনুভব করি বাংলার মাটির সেই গভীর আবেগ—

Boys' Dance I আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল


পরিচালনা, কোরিওগ্রাফি ও প্রশিক্ষণে—তানিয়া মানির। Props: Raid Al Rajib & Faryha Chowdhury
Script: Zabed Manir Videography: Rahim Badshah একটি প্রাণবন্ত ও ছন্দময় পরিবেশনা— “আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ”। এই গানের তালে তালে আমরা খুঁজে পাই বাংলার মাটির গন্ধ, খুঁজে পাই গ্রামবাংলার সহজ-সরল আনন্দ আর উৎসবের আমেজ। ঢোলের শব্দে, ছন্দের দোলায়, এই গান আমাদের মনকে ভরিয়ে তোলে উচ্ছ্বাস আর আনন্দে। "আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল" একটি আইকনিক বাংলা লোকধারার গান, যা কিংবদন্তি Sachin Dev Burman (এস. ডি. বর্মন) রচনা ও গেয়েছেন। গানটির কথা লিখেছেন Mira Dev Burman (এস. ডি. বর্মনের স্ত্রী)। এই চমৎকার গানটির সঙ্গে যে শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করেছে, তারা হলেন - Abraz Rayeed, Faran Chowdhury, Mahad Tariq,  Mahrus Quazi, Muaadh Ahmen,  Rehan Badshah,  Saifan Ahmed, & Shahan Rakin Anower

 

Solo Song by Sanjita Sikder I আবার জমবে মেলা 


Script: Zabed Manir, Videography: Rahim Badshah এবারের বৈশাখী উৎসবে ভাই, বোন এবং বাবার সমন্বয়ে ছিলো একটি সুন্দর দেশাত্মবোধক নববর্ষের গানের পরিবেশনা , যা সুকৌশলে লোকসংগীতের ছোঁয়ায় সমৃদ্ধ। আবার জমবে মেলা” শুধু একটি গান নয়, এটি এক ধরনের অনুভূতি—যা মানুষকে একত্রিত করে, পুরোনো স্মৃতিকে জাগিয়ে তোলে এবং নতুন করে আনন্দ উদযাপনের অনুপ্রেরণা দেয়। চমৎকার এই গানটির পরিবেশনায় ছিলেন - Sanjita Sikder Sudipto Sikder Sonjoy Sikder

Solo Dance by Obani Debnath I রাঙা মাটির পথে 



Dance: কোরিওগ্রাফি ও প্রশিক্ষণে—Rathna Sarker. Script: Zabed Manir Videography: Rahim Badshah| মা ও মেয়ের এক বিশেষ ও হৃদয়ছোঁয়া পরিবেশনা— জয়া সাহা'র মুগ্ধ করা আবৃত্তি দিয়ে শুরু হয়ে, কাজী নজরুল ইসলামের আবেগঘন লোকসংগীতের সুরেনৃত্য, তাল ও অভিব্যক্তির এক অপূর্ব মেলবন্ধন! রাঙা মাটির পথে, মাদলের তালে জেগে উঠবে বাংলার চিরচেনা গ্রামীণ উৎসবের আনন্দ Obani Debnath এর সুন্দর ও মনমুগ্ধকর নৃত্যের পরিবেশনার মধ্য দিয়ে।

BAFA I Boishakh 1433 Celebration I 2026 I Solo Song: Monsur Chowdhury, Nadira Sultana, Nafiza ILma

BAFA I Boishakh 1433 Celebration I 2026 I Solo Song
বাবা, মেয়ে ও মায়ের একটি বিশেষ ও হৃদয়ছোঁয়া পরিবেশনা। তারা তাঁদের মধুর কণ্ঠ ও 
চমৎকার মঞ্চ উপস্থাপনার জন্য আমাদের সকলের কাছেই সুপরিচিত। 
তারা পরিবেশন করবেন তিনটি সুন্দর লোকসংগীত। 
Monsur Chowdhury, Nadira Sultana, Nafiza ILma

Group Dance by Susmita, Rekha & Diana I বন্দে মায়া লাগাইছে


শাহ আব্দুল করিমের অমর সৃষ্টি— “বন্দে মায়া লাগাইছে”। মায়া, প্রেম আর আত্মিক টানের গল্প নিয়ে এবার এক মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা। গানের সাথে নৃত্য পরিবেশন করেছেন: Susmita Das Rekha Sutradhar Diana Paul মায়া, ভালোবাসা আর আত্মিক টানের এই সুন্দর উপস্থাপনা নিশ্চয়ই আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে।
Script: Zabed Manir & Videography: Rahim Badshah

 

Solo Song by Sohel Rana I মিলন হবে কত দিনে

কখনো কি অনুভব করেছেন—মনের গভীরে এক অদৃশ্য টান,এক অজানা অপেক্ষা, যেখানে হৃদয় শুধু খুঁজে ফেরে তার প্রিয়জনকে? লালন শাহের অমর সৃষ্টি “মিলন হবে কত দিনে” সেই আকুলতা, সেই বিরহ, আর আত্মার সঙ্গে আত্মার মিলনের এক গভীর আহ্বান। গানটি পরিবেশন করবেন Md. Sohel Rana এবং গিটারে সঙ্গত করবেন Aziz Mehboob Nuren চলুন, হারিয়ে যাই সেই আধ্যাত্মিক আবেগে— “মিলন হবে কত দিনে”।

Script: Zabed Manir & Videography: Rahim Badshah Solo Song by Sohel Rana I মিলন হবে কত দিনে

Heading 2

Group Dance I তোমায় আমি পাইতে পারি বাজি : Nandini Ghosh Sadiya Shams, Kamini Rose (Tania Manir)


তোমায় আমি পাইতে পারি বাজি” 🌹🥰 এবারের পরিবেশনা আমাদের নিয়ে যাবে বাংলার লোকসংগীতের এক গভীর, আবেগময় জগতে—নৃত্যের অপূর্ব উপস্থাপনার মাধ্যমে। এই পরিবেশনায় ভালোবাসা, আর হৃদয়ের গভীর অনুভূতিগুলো নত্যের ছন্দ, ভঙ্গিমা ও অভিব্যক্তিতে জীবন্ত হয়ে উঠবে আপনাদের সামনে। চলুন, ডুবে যাই সুর ও নৃত্যের এই মনোমুগ্ধকর মেলবন্ধনে… এই সুন্দর পরিবেশনায় ছিলেন আমাদের প্রিয় শিল্পীরা— Nandini Ghosh, Sadiya Shams & Kamini Rose (Tania Manir)

“তোমায় আমি পাইতে পারি বাজি”—হাশিম মাহমুদের লেখা ও সুরে সৃষ্ট এই জনপ্রিয় লোকগানটি ভালোবাসা, অদম্য ইচ্ছাশক্তি এবং প্রিয়জনকে পাওয়ার গভীর আকাঙ্ক্ষার এক অনন্য প্রকাশ। এই গানে ফুটে ওঠে—নদী পাড়ি দেওয়ার সাহস, প্রতিকূলতাকে জয় করার দৃঢ়তা, আর ভালোবাসার জন্য সবকিছু বাজি রাখার এক নির্মল ও অকৃত্রিম অনুভূতি |


Script: Zabed Manir &  Videography: Rahim Badshah

 

 Kids' Fashion Show I মেলায় যাইরে মেলায় যাইরে



বৈশাখ উদযাপন অনুষ্ঠানটির সূচনা হয়েছিল আমাদের শিশুদের কণ্ঠে বাংলা নববর্ষকে স্বাগত জানানোর মাধ্যমে, আর সেই আনন্দঘন ধারাবাহিকতাতেই আমরা শেষ করেছি আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানের সমাপনী পর্বে, আমাদের ছোট্ট শিল্পীরা উপস্থাপন করেছে এক প্রাণবন্ত ফ্যাশন শো—যার পরিচালনা, কোরিওগ্রাফি ও প্রশিক্ষণে ছিলেন—তানিয়া মানির। প্রাণবন্ত এই ফ্যাশন শো তে যারা অংশগ্রহণ করেছিল : Abraz Rayeed , Alisha Hoq,  Ariba Tariq , Faran Chowdhury, Fariah Hoque,  Insirah Bint Kwser,  Mahad Tariq,  Mahrus Quazi , Muaadh Ahmed , Najibah Rahman , Nihal Mashud Raizel,  Shazmah Anower Razin , Tabussun Raisha, Rehan Badshah, Saifan Ahmed, Sanjita Sikder,  Shahan Rakin Anower,  Sumayra Raha Ahmed,  Tasbih Rahman Zariya,  & Ahmed Props: ফ্যাশন শোর জন্য প্রপস অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন এক মুহূর্ত সময় নিয়ে সেই প্রতিভাবান শিল্পীদের স্বীকৃতি জানাই, যারা পর্দার আড়ালে থেকে সব প্রপস তৈরি করে এই ফ্যাশন শোকে এত সুন্দর করে তুলেছেন। যাদের নিষ্ঠা, পরিশ্রম এবং সৃজনশীলতা সত্যিই মঞ্চকে আলোকিত করেছে। তারা হলেন: Rakiba Shahin,  &  Dilruba Begum (Laboni) |  চলুন, উপভোগ করি এই শেষ পরিবেশনা এবং আমাদের শিশুদের প্রতিভা ও সৃজনশীলতাকে অভিনন্দন জানাই। ✨
Script: Zabed Manir  & Videography: Rahim Badshah

বাফা আয়োজিত বৈশাখী ভারচুয়াল অনুষ্ঠান ,বাংলাঃ১লা বৈশাখ ১৪২৯
Please Click the Play Button 

বৈশাখ ১৪২৯, নতুন বছরে বাংলাদেশী আমেরিকান ফাউন্ডেশন অব আলবেনী (বাফা) আয়োজিত অনুষ্ঠানে সবাইকে শুভ নববর্ষ ।  

 

পুরো অনুষ্ঠানটি জুড়ে যারা আছেনঃ

             

তুষার খান , পিনু সাত্তার , টিউলিপ দও, তানিয়া মনির, ফারিয়া চৌধুরী, রহিম বাদশাহ, দিলরুবা কলি, অবনী দেবনাথ, মিজানুর রহমান প্রধান , জয়া সাহা। 

কারিগরি সহযোগীতাঃ ভিডিও  এবং  এডিটিংঃ  জাবেদ মনির ।

 

দুচোখে হঠাৎ করে কাল বৈশাখীঃ পরিচালনায় এবং ভিডিও রেকর্ডিং এ ছিলেন এলিজা সাত্তার ( লিসা)।

 

মম চিত্তে নিতি নৃত্যেঃ পরিচালনায় রত্না সরকার

 

সার্বিক সহযোগীতাঃ

জাবেদ মনির, তানিয়া মনির, রহিম বাদশাহ, তুষার খান, সোহেল আহমেদ, সন্জয় সিকদার, জগবন্ধু দেবনাথ, দিলরুবা কলি, বিশ্বজিত দও, মিজানুর রহমান প্রধান এবং জয়া সাহা।

Family Photo Session at BAFA Picnic 
Please click on image to vew Pictures

IMG_0662.jpg

Family Photo Session at BAFA Picnic
Please click on image to vew Pictures

IMG_0658.jpg

Family Photo Session at BAFA EID Potluck
Please click on image to vew Pictures

IMG_0152.jpg

BAFA Borshoboron 1426 (বর্ষবরণ ১৪২৬)
Please click on image to view Pictures

_DSC8285.jpg
Celebration of Victory Month 2018 (বিজয়ের মাস ২০১৮ উদযাপন) with BAFA

On Dec 16 th,1971, West Pakistani (Present Pakistan) Army surrendered to us after the 9 months long liberation war and as a result, Bangladesh gained her victory. BAFA Celebrated the Victory Month on Saturday, Dec 8th, 2018 at Latham Ridge Elementary School, 6 Mercer Ave, Latham, NY 12110.

It takes lots of time and dedication to organize an event like this. Our Volunteers worked hard and committed their time to organize this event so that we as a community enjoy our national event together.   We express our deepest respect to those who sacrificed their lives and the freedom fighters who participated in the war to claim our motherland. Please take few minutes of your valuable time to see what took place behind the scene for stage preparation for that event.

Background singers of this slides show are:  Rahim Badsah: “এক নদী রক্ত পেরিয়ে “ and  Tahmina Mahtab Sonia:  ওরা আসবে চুপি চুপি ||

& Tahmina Mahtab Sonia:  ওরা আসবে চুপি চুপি ||

Once again thank you for joining us. 

BAFA Annual Picnic 2017 on Sunday, July 30, from 10:00 am to 6:00 pm

You are cordially invited to attend “BAFA Annual Picnic 2017” on Sunday, July 30, from 10:00 am to 6:00 pm at Henry Hudson Town Park, Barent Winne Rd, Selkirk, NY 12158. Please be prepared for lots of food, lots of entertainment, and lots of fun.

 

Contribution:

$15 per adult.

$5 per child over 5 years of age.

Children up to 5 years of age are free.

$60 maximum per family (Husband, wife, kids & parents).

 

Please reply to this email or call any of the following directors to confirm your attendance: Mizan Prodhan at (518) 542-0031, Ratan Huda at (646) 824-9504, Humayun Kabir at (518) 779-4544 or Abdullah Khan (Tushar) at (347) 423-1086.

In case we inadvertently missed anybody, please pass on this information to them.

বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪২৪

We would like to thank you for your overwhelming participation at Bengali New Year celebration “বর্ষবরণ ও বৈশাখী মেলা-১৪২৪" organized by BAFA on April 15, 2017. Here are a few highlights that will make you feel proud:

 

  • It was the longest (7 hours) and biggest daytime Bengali event in Albany area with a get-together of around 300 people.

  • The first ever বৈশাখী মেলা that had a number of stalls (মিষ্টি, আচার, পান, ঝালমুড়ি, ফুচকা, শাড়ি, গহনা, মেহেদী ইত্যাদি) with a overflow crowd.

  • The longest ever nonstop cultural show in Albany area that lasted for about 5 hours.

  • A Mobile Team of Consulate General of Bangladesh, New York served a large number of community members with passport renewal, visas and other services.

Bangladesh Victory Day - December 16, 2017

As you all know, the 16th December is the Victory Day of our homeland Bangladesh. Forty-five years ago, on this day, Bangladesh became independent by defeating the Pakistani occupation forces after nine-month-long liberation war. Millions of people sacrificed their lives for our home country. To commemorate their sacrifices and celebrate the victory, Bangladeshi American Foundation of Albany (BAFA) is going to organize a Victory Day event on Friday, Dec 16, 2016.

Pine Grove United Methodist Church

1580 Central Ave

Albany, NY 12205

Date and Time: Friday, Dec 16, 2016 at 6:30 PM.

Find us: 

244 Ontario Street

Cohoes, NY 12047

admin@nybafa.org

BAFA is a 501(c)(3)
Non-profit Organization

EIN 47-5660177

  • Amazon Smie
  • Instagram
  • Facebook
  • Tumblr Social Icon
  • YouTube
paypal QR.png

Sign Up for Email Updates: 

Contact Page

bottom of page